চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় মো: জিসান (২২) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়াস্থ নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জিসান পার্তব্য আলিকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়ি আবাসিক এলাকার ছৈয়দ হোসেনের ছেলে।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মোটরসাইকেলের চালক জিসান বান্দরবানে যাওয়ার পথে মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় কক্সবাজারগামী একটি বাস জিসানকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। ঘটনার পরই বাসটি পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।



