লোহাগাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সহিংসতার মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে (৬০) আটক করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি টিম তার জমিদার পাড়াস্থ বসতবাড়ি থেকে তাকে আটক করে।

আটক খোরশেদ উপজেলার আধুনগর ইউনিয়নের মরহুম বেলায়েত হোসেন চৌধুরী ও মরহুমা করিমুন্নেছা বেগমের ছেলে।

আটক আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকা এবং বিস্ফোরক মামলাসহ মোট তিনটি মামলায় আটক দেখানো হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘খোরশেদ আলম চৌধুরীর বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্ট মাসে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।’