কিশোরগঞ্জের হোসেনপুরে মেলার নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ইমাম ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, উপজেলার সাহেবের চর এলাকার জনৈক সুলু শাহ ফকিরের কবরে প্রতিবছর ওরসের নামে একটি মেলার আয়োজন করা হয়। মেলায় মাদক সেবন ও বেচাকেনা, জুয়া, মারামারি, খুন-খারাপি, অশ্লীল নৃত্য, গানবাজনাসহ নানান ধরনের অসামাজিক কার্যক্রম ঘটে। এবারও ১১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, হালিমা সাদিয়া মাদরাসার মুহতামিম আবুল ফাতাহ নুরুল্লাহ, মডেল মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম, দারুল হেদায়েত কওমি মাদরাসার মুহতামিম মুফতি এমদাদুল্লাহ বাকী, রাবিয়া বসরী মহিলা মাদরাসার মহতামিম আবু মোহাম্মদ বরকত উল্লাহ, মোরগ মহল মসজিদের খতিব নাজমুল হক ফয়সাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা কারিমুল্লাহ, আমেনা মহিলা মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান, ইমাম উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আসাদুজ্জামান বাবুল, আশরাফুল উলুম কওমি মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল আহাদ মাহমুদী, মুফতি শরিফুল ইসলাম, মাওলানা ফজুলল হক, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।



