জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পৌর এলাকা থেকে কাজী শফিকুল ইসলাম ও সুলতান আহমদ নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার রাতে গ্রেফতার করে আজ সোমবার তাদের দু’জনকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার কাজী শফিকুল ইসলাম (৬৫) উপজেলার চিকাজানি গ্রামের বাশিন্দা ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং মো: সুলতান আহমদ (৫৪) উপজেলা তাতী লীগের সভাপতি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গ্রেফতার কাজী শফিকুল ইসলাম ও সুলতান আহমদসহ ৬৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০-৩০ জনের নামে নাশকতা মামলা রয়েছে। গতকাল গভীর রাতে তাদের দু’জনকে দেওয়ানগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।



