ময়মনসিংহের গৌরীপুরে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাসহ সাতজনকে গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ।
সোমবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গৌরীপুর থানা সূত্রে জানা যায়, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে উপজেলার অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান খসরুজ্জামান খান বাবুলসহ সন্দেহভাজন শামছু উদ্দিন (৫৫), শহীদ মিয়া (৩৪), খালেক মিয়া (৪৫), হারুন (৪০) ও রবিন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার জানান, ডেভিল হান্টের অভিযানে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের তাৎক্ষণিক গ্রেফতার করা হবে।



