বরিশালের উজিরপুরের সন্ধ্যা নদী থেকে নিখোঁজ ট্রলার চালক মাহাবুব হাওলাদারের সন্ধানে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নিখোঁজ মাহবুবের ভাই জামাল হোসেন উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।
উল্লেখ্য, উজিরপুরের মুণ্ডপাশা গ্রামের ট্রলার চালক মাহাবুব উজিরপুর সন্ধ্যা নদী থেকে ৩১ জানুয়ারি রাতে রাহুতকাঠী ঘাট থেকে শিকারপুর আসার পথে ট্রলারসহ নিখোঁজ হন।