লালমনিরহাটে জেলা প্রশাসনের আয়োজনে মিনি ম্যারাথন, বাইসাইকেল রেস ও বিসিক উদ্যোক্তা মেলার শুরু হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার গত সোমবার জেলার কালেকটরেট মাঠে এ মেলা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান।
১০ দিন ব্যাপী এই মেলায় থাকছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের স্টল, চারু ও কারুকার্য পণ্যের স্টল, পাট ও পাটজাত পন্যের স্টল, স্থানীয় পিঠা পুলির স্টল, এ ছাড়াও থাকবে লোকজ ঐতিহ্যের প্রদর্শনী ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ওপর বিভিন্ন প্রদর্শনী। আর প্রতিদিন সন্ধ্যা থেকে চলবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।