নাটোরের বড়াইগ্রামে থানার ভিতরে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ায় শিউলী খাতুন (৪২) নামে এক আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা জিয়াউর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী। সম্প্রতি শিউলী খাতুন থানার ভেতরের মূল ভবনের গেটের সামনে একটি গান ও মিউজিকের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন।
থানার ভেতরে টিকটক করে গ্রেফতার
নাটোরের বড়াইগ্রামে থানার ভিতরে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ায় শিউলী খাতুন (৪২) নামে এক আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার হয়েছেন।...



