কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে কুড়িখাই মেলা। এ মেলার পেছনে রয়েছে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য। প্রায় চারশ’ বছর আগে আধ্যাত্মিক সাধক শাহ শামসুদ্দিন বুখারির (রহ:) ওরস উপলক্ষে এ মেলা শুরু হয়। সপ্তাহব্যাপী এ মেলায় রকমারি পণ্য ছাড়াও বড় আকারের মাছ সবার দৃষ্টি কাড়ে।
সরেজমিন দেখা যায়, বাউল সাধকদের আধ্যাত্মিক গান ও সুরের মূর্ছনায় এক ভিন্ন আবহ সৃষ্টি হয়েছে মেলা প্রাঙ্গণ। জানা যায়, প্রায় চারশ’ বছর আগে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই এলাকায় আস্তানা গাড়েন ১২ আউলিয়ার অন্যতম আধ্যাত্মিক সাধক হজরত শাহ সামছুদ্দীন আউলিয়া সুলতানুল বুখারি (রহ:)। তার মৃত্যুর পর প্রতি বছর তার মাজার প্রাঙ্গণে ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মুরিদ ও সাধকরা এসে জড়ো হন। সেই থেকে মাজারসংলগ্ন খোলা ময়দানে প্রতি বছর বসে কুড়িখাই মেলা।
গতকাল মঙ্গলবার থেকে মেলা শুরু হয়েছে, চলবে সাত দিন। উপজেলা সদর থেকে তিন কিলোমিটার ভেতরে কুড়িখাই গ্রামে প্রায় পাঁচ একর জায়গাজুড়ে বসে এই মেলা। এ মেলায় অন্যান্য দ্রব্যাদির সাথে বড় বড় মাছ ওঠে। এই মাছ দিয়ে এ অঞ্চলের নতুন জামাইকে বরণ করে নেয়া হয়।
মেলা উদযাপন কমিটির সভাপতি কটিয়াদীর ইউএনও মাঈদুল ইসলাম বলেন, মেলার পরিবেশ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। মেলায় জিনিসপত্রের মূল্য স্বাভাবিক রাখতেও সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি থাকবে।
কটিয়াদীতে কুড়িখাই মেলা শুরু
কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে কুড়িখাই মেলা। এ মেলার পেছনে রয়েছে শত বছরের ইতিহাস ও ঐতিহ্য। প্রায় চারশ’ বছর আগে আধ্যাত্মিক সাধক শাহ শামসুদ্দিন বুখারির (রহ:)...



