কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরা অবস্থায় মিয়ানমারের বিচ্ছিন্ন বাদি সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ৪ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে গেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে।
জেলেরা হলেন টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো: হাছান (৩০), আবদুর রকিম (২০), মো: জাবের (২৬), মো: হাছান (১৬)।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌঘাটের সভাপতি বশির আহমেদ।
তিনি বলেন, মঙ্গলবার সকালে নাফ নদে শাহপরীর দ্বীপের চার জেলে মাছ ধরতে যান। পরে দুপুরের দিকে মিয়ানমারের আরাকান আর্মি নৌকাসহ তাদেরকে আটক করে নিয়ে যায়। এ ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি জানান।