ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমানকে (৩৮) গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মশিউর ঢাকার আশুলিয়া থানাধীন আশুলিয়া গ্রামের মরহুম নূরুল হকের ছেলে এবং আশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক।

ডিবি পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালে রাতে আশুলিয়া এলাকা থেকে ছাত্র-জনতা হত্যা মামলা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউরকে গ্রেফতার করা হয়।

ডিবি ঢাকা জেলা উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।