কমলগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের লাঠির আঘাতে কনাই শব্দকর (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। কনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে। গত মঙ্গলবার রাতে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে। আটকরা হলেনÑ ধীতেশ্বর গ্রামের সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর।
স্থানীয়রা জানায়, সম্প্রতি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন কনাই শব্দকর। গত সোমবার দিনের বেলা সেখানে কনাই শব্দকরের বাচ্চাদের সাথে প্রতিবেশীর বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। শিশুদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে ওইদিন রাতেই পাশের ঘরের লোকজন কনাইয়ের শ্বশুরের ঘরের লোকজনকে মারধর করে।
এ সময় কনাইকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানা ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দু’জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
কমলগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা
কমলগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের লাঠির আঘাতে কনাই শব্দকর (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। কনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের...



