মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে গভীর রাতে বালিগাঁও বাজার ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে বাসের ভিতর ঘুমিয়ে থাকা নিহত হেলপারের নাম হাবিব (১৪)। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বালিগাঁও সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাসে ঘুমিয়ে থাকা হেলপার হাবির দগ্ধ হয়ে মারা যান। নিহত হাবির লৌহজং উপজেলার পালগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ‘বাসের বাস চালক ও হেলপাররা সাধারণত বাসে কয়েল জ্বালিয়ে ঘুমায়, তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।