কক্সবাজার উত্তর বন বিভাগের চকরিয়া ফাঁসিয়া খালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে মৃত হাতিটি উদ্ধার করা হয়েছে।
চকরিয়া উপজেলার ফাঁসিয়া খালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘূনিয়া আবুলের ঘোনা নামক স্থানে ফাঁসিয়া খালী রিংভং রির্জাভ এলাকায় কন্য এ হাতিটির মৃত্যু হয়। গতকাল সকালে স্থাানীয় লোকজন মৃত হাতিটি দেখতে পায়। পরে ফাঁসিয়া খালী বিটে খবর দিলে রেঞ্জ কর্মকর্তা লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
ফাঁসিয়া খালী রেঞ্জ কর্মকর্তা মেহারাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি পুরুষ বন্য হাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে হাতিটির গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
স্থানীয়রা আশঙ্কা করছেন, বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ওই এলাকায় ইতোপূর্বে আরো একটি বন্য হাতি বৈদ্যুতিক তারে আটকে মৃত্যু হয়েছিল।