অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক হয়েছেন নীলফামারীর সৈয়দপুর মহিলা লীগ নেত্রী ববি। গতকাল বুধবার দুপুরে তাকে শহরের বাবুপাড়ার বাসা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সৈয়দপুর পৌর মহিলা লীগের ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদিকাকে গণ-অভ্যুত্থান পরবর্তী হত্যাচেষ্টা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে তাকে। ববি সাবেক পৌরমেয়র ও পৌর মহিলা লীগের সভাপতি রাফিকা আকতার জাহান বেবীর ব্যক্তিগত সহকারী এবং শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী।
জানা যায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের তমদ্দি প্রামাণিকের ছেলে নুর ইসলাম গত ৪ আগস্ট সৈয়দপুর শহরে আওয়ামী লীগের মিছিল থেকে চালানো গুলিতে আহত হন। এর পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর ৬৩ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। তার নেতৃত্বেই ঘটনার দিন বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়।
গত মঙ্গলবার এই মামলার দ্বিতীয় আসামি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জুনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিনের নেতৃত্বে অফিসার ইনচার্জ (তদন্ত) আখতার হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এসআই মেহেদী হাসান খান মারুফ, এসআই আকমল হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। একইভাবে মহিলা লীগ নেত্রী ববিকেও গ্রেফতার করা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।
দোহারে মেলায় অশ্লীল নৃত্যের আয়োজন
ষ দোহার (ঢাকা) সংবাদদাতা
ঢাকার দোহার উপজেলার নুরুল্লাহপুর দরবার শরিফে অনুষ্ঠিতব্য বার্ষিক ওরসকে কেন্দ্র করে একদিকে প্রস্তুতি চলছে মেলার নান্দনিক আনুষ্ঠানিকতা এবং অন্যদিকে চলছে ‘ভ্যারাইটি শো’ নামে অশ্লীল নৃত্যের আয়োজন। প্রশাসনের অনুমতি ছাড়াই মঞ্চ তৈরির কাজ সম্পন্ন করেছে আয়োজকরা।
গতকাল মঙ্গলবার উপজেলার নুরুল্লাহপুরে ওরসের ধামাইল উপলক্ষে সাত দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাঠে সরেজমিন দেখা যায়, ভ্যারাইটি শো নামে অশ্লীল নৃত্যের জন্য পাশাপাশি দু’টি মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, আজ বেলা ৩টা থেকে শুরু হবে ভ্যারাইটি শো। হিন্দি ও ইংরেজি গানের তালে তালে চলবে মেয়েদের অশ্লীল নৃত্য।
এদিকে মেলার নামে সব ধরনের অশ্লীলতা বন্ধের দাবি জানিয়ে ‘তৌহিদী জনতা দোহার’ নামের একটি সংগঠন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, কোনোভাবেই মেলার নামে অল্লীলতা সহ্য করা হবে না।
সৈয়দপুরে মহিলা লীগ নেত্রী গ্রেফতার
অপারেশন ডেভিল হান্ট অভিযানে আটক হয়েছেন নীলফামারীর সৈয়দপুর মহিলা লীগ নেত্রী ববি। গতকাল বুধবার দুপুরে তাকে শহরের বাবুপাড়ার বাসা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সৈয়দপুর...



