নাটোরের বড়াইগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় দু’টি বাস কাউন্টার ও তিনটি ফলের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় কালিকাপুর বাইপাস ও নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- হারোয়া এলাকার জামাল উদ্দিন আলী (৫৪), সুমন (২০), এছার উদ্দিন (৩৫), মাসুদ (২২), বিপুল (২৬), আওয়াল (২৫) ও মোবারক (২৪) এবং কালিকাপুর এলাকার মজু প্রামাণিক (৪৫), রাজু আহমেদ (২০), শাকিল আহমেদ (২২), ফারুক হোসেন (৩৫), সাব্বির হোসেন (২১), জাকির হোসেন (৪০) ও পরান উদ্দিন (১৭)।
স্থানীয়রা জানান, গত সোমবার বিকেলে কালিকাপুর ক্লাবের উদ্যোগে আন্তঃপৌর ফুটবল টুর্নামেন্টের আওতায় কালিকাপুর ফুটবল একাদশ ও হারোয়া ফুটবল একাদশের মধ্যে খেলা ছিল। কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় ১-০ গোলে হারোয়া একাদশ বিজয়ী হয়। খেলা শেষে সন্ধ্যায় তারা বিজয় মিছিল নিয়ে বনপাড়া বাইপাস এলাকায় পৌঁছলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়া চলে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বড়াইগ্রামে খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫
নাটোরের বড়াইগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় দু’টি বাস কাউন্টার ও...



