জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুচকার দোকানে চাঁদা দাবি করা অভিযুক্ত শাখা ছাত্রদলের এক কর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র।
৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ ফুচকা ও চটপটির দোকানগুলোতে দৈনিক ১৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারের কাছে যান এবং সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখান। পরে অভিযুক্তদের মধ্যে অর্নবকে শনাক্ত করা হয়।
চাঁদাবাজির অভিযোগে জাবি ছাত্রদল কর্মীকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুচকার দোকানে চাঁদা দাবি করা অভিযুক্ত শাখা ছাত্রদলের এক কর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক...



