শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারী রয়েছেন। গত বুধবার রাতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আশুলিয়া থানাধীন ধলপুর এলাকার আরিফ মিয়া (৩২) ও তার স্ত্রী মিতানুর বেগম (২৬) এবং শরিয়তপুরের জাজিরা থানার গুলারচর এলাকার আল আমিন (২২)। তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ হাউজিং রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করেন। আটক তিনজনই মাদককারবারি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রয় করেন। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়ায় ১২০০ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি আটক
শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারী রয়েছেন। গত বুধবার রাতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান...



