ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: আবু হানিফা হানিফকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের একটি বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় চেয়ারম্যান হানিফকে গ্রেফতার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
হানিফ ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি চরহোসেনপুর গ্রামের মৃত শাহনেওয়াজের ছেলে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান বলেন, ‘চেয়ারম্যান আবু হানিফা হানিফকে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



