দৈনিক নয়া দিগন্তের কুলিয়ারচর সংবাদদাতা ও কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মাদ কাইসার হামিমের মা আনোয়ারা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ শনিবার বেলা ১১টায় মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর।

এদিকে মরহুমার মৃত্যুতে উপজেলার সাংবাদিক সমাজ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।