ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রাক্তন শিক্ষার্র্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ক্যাম্পাসে এর আয়োজন করে বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মাধ্যমে গেট টুগেদার-২০২৫ উদযাপন করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
শুক্রবার সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে স্মৃতিচারণ ও সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় আহ্বায়ক নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: মনজারুল আলম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন।
স্বগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবদুল হাই।



