রাজশাহীতে এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হেলেনা আক্তার। ঘরের মেঝেতে ওই নারীর লাশটি পড়ে ছিল। গতকাল শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।
ওই নারী নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা রেললাইনের পাশের বস্তির এক কক্ষের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামীর নাম আলমগীর হোসেন ওরফে রয়েল। হেলেনার দ্বিতীয় বিয়ে ছিল এটি। বর্তমানে আলমগীর পলাতক রয়েছেন।
নিহত নারীর মা ও ভাই পুলিশের কাছে দাবি করেছেন, হেলেনাকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
চন্দ্রিমা থানা ওসি মতিয়ুর রহমান বলেন, সকাল ৯টার দিকে বস্তির এক লোক ফোন করে ঘরে আগুনে পোড়া লাশ পড়ে থাকার কথা জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।