নাটোরের গুরুদাসপুরে ছেলের লাশ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছাবেদ আলী (৫৮) নামে এক কৃষক।

শনিবার (১৫ ফেব্রয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে ঘটনাটি ঘটে।

আজ সকাল ১০টায় তাদের জানাযা নামাজ শেষে দাদুয়া কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

জানা গেছে, ছাবেদ আলীর ছেলে গোলাম রাব্বানী (৩৫) রসুনের ব্যবসা করতেন। তাদের আয়েই চলতো সংসার। শরীরে রক্তস্বল্পতার কারণে দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছিলেন রাব্বানী। শনিবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনা হয়। ছেলের শোকে মুহ্যমান বাবা লাশ দেখামাত্রই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে সংসারের উপার্জনক্ষম স্বামী ও সন্তানকে হারিয়ে শোকে মুর্ছা যান গুলেনুর বিবি (৫০)। অপরদিকে স্বামীর শোক, অন্যদিকে সংসার চালানোর চিন্তায় মেয়ে রিমি (৭) ও ছেলে সিয়ামকে (৪) নিয়ে রাব্বানীর স্ত্রী সালমা বেগম (২৮) অথৈই সাগরে পড়েছেন।