খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দেশীয় ওয়ান শুটার পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কবাখালী ইউনিয়নে অবস্থিত সড়ক ও জনপথ অধিদফতরের (সিঅ্যান্ডবি) মাঠ থেকে এসব উদ্ধার করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে মাঠে তল্লাশি চালিয়ে দেশীয় ওয়ান শুটার পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।



