ব্রাহ্মণবাড়িয়ার আখাাউড়ায় অপারেশন ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ ছয়জন গ্রেফতার হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ঘোলখার গ্রামে ডেভিল হান্ট অভিযান চালিয়ে রানা হাজারী (২৬) নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতার রানা ধরখার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। আখাউড়া থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

পুলিশ আরো জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে এক কেজি গাজাসহ মো: খুরশিদ আলম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তাকে উপজেলার মোগড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি হৃদয় চন্দ্র দাস, তাসলিমা আক্তার, মো: সজিব মিয়া ও সফিকুল ইসলাম নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ‘গ্রেফতার সব আসামিকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন, কেউ ছাড় পাবে না।’