আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় রাবেয়া আক্তার (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গনকবাড়ী ডিইপিজেড এলাকার নতুন জোনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া আক্তার (২৮) রংপুর জেলার পীরগাছা থানার দাদন দোলাপাড়া এলাকার আবু বক্কর ছিদ্দিকের মেয়ে। তিনি ডিইপিজেডের টাইগারকো লিমিটেড কারখানায় কর্মরত ছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, সকালে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেম আলী বলেন, হাসাপাতাল থেকে নিহতের লাশটি উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসি ক্যামেরা দেখে গাড়ি শনাক্তের চেষ্টা করছি।