বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত থেকে অক্ষত অবস্থায় মিয়ানমার থেকে ছোড়া মর্টাল শেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তুমব্রু বাজার থেকে মর্টাল শেল উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৫টার সময়ে ঘুমধুম তুমব্রু বাজারে এক ছেলে অবিস্ফোরিত মর্টাল শেল হাতে নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। খবর পেয়ে অবিস্ফোরিত মর্টাল শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সামরিক বাহিনীর বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেয়া হয়েছে।



