নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জাতীয় পার্টির জেলা সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলায় অভিযুক্ত। তিনি ওসমান পরিবারের ঘনিষ্ঠ একজন নেতা হিসেবে পরিচিত।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বন্দর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই চলছে। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে কাজ চলছে।



