বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত দেড়টার দিকে ইসলামপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু-কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। সে ইসলামপুর সদর ইউনিয়নের গঙ্গাপাড়া গ্রামের শাহ্ নেওয়াজ চৌধুরী শাহিনের ছেলে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল্লাহ সাইফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আবু সাঈদ হত্যার ৫৮ নম্বর আসামি ছাত্রলীগ নেতা আকাশ। তিনি আরো বলেন, গত ১৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতাকর্মীর নাম উল্লেখসহ সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইমরান গ্রেফতার
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত...



