বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীরা একটি রাবার বাগানে হানা দিয়ে ২৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। রোববার দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম গয়াল মারা এলাকায় গতকাল এ ঘটনার পর অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ অভিযান শুরু করেছে। তবে অপহৃতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। অন্য একটি সূত্র অবশ্য বলছে ২৫ জনকে অপহরণ করা হয়েছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মঈন উদ্দিন বলেন, অপহরণ কারা করেছে ঠিক জানি না। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে উদ্ধার কাজ চলছে। ওই এলাকায় নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা যাচ্ছে না।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে জেনেছি ২০ জনের মতো শ্রমিককে অপহরণ করা হয়েছে। কে বা কারা অপহরণ করেছে তা জানা যায়নি।
রাবার বাগানে হানা
বান্দরবানে ২০ শ্রমিককে ধরে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা
বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীরা একটি রাবার বাগানে হানা দিয়ে ২৬ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। রোববার দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম গয়াল মারা এলাকায় গতকাল...



