রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী মোল্লাকে (৭৫) দাফন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ঘিওর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে ঘিওর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করেন।
এরপর জানাজা নামাজের পর ঘিওর পূর্বপাড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত শনিবার রাত সাড়ে ১১টায় তিনি ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। তিনি ব্রেইন স্ট্রোকসহ নানা রোগে ভুগতেছিলেন বলে জানান মরহুমের ছেলে এশিয়ান টিভির ঘিওর প্রতিনিধি আজিজুল মজিদ কাজল। কর্মজীবনে এই মুক্তিযোদ্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাঁট মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো: আশরাফ আলী মোল্লাকে (৭৫) দাফন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার ঘিওর পূর্বপাড়া জামে মসজিদ...



