বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা: ফরহাদ হালিম ডোনার বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়া যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের রাজনীতিতে প্রথম সংস্কার শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে ছিলেন। আর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রীপরিষদ শাসিত সরকার প্রবর্তন করেছেন।
গতকাল সোমবার বিকেলে শরীয়তপুর পৌরসভা প্রাঙ্গণে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখাসহ বিভিন্ন দাবিতে শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: পারভেজ রেজা প্রমুখ।
নির্বাচনী রোডম্যাপ দাবিতে শরীয়তপুরে বিএনপির সমাবেশ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা: ফরহাদ হালিম ডোনার বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়া যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের রাজনীতিতে প্রথম...



