যশোরের পুলিশ সুপার (এসপি) জিয়াউদ্দিন আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্স এক আদেশে তাকে প্রত্যাহার করেছে। আদেশে স্বাক্ষর করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো: ফজলুল করিম।
ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ‘যশোর জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আপনি আগামী ১৮.০২.২০২৫ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন।’ উল্লেখ্য, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর যশোরে যোগদান করেন এই পুলিশ কর্মকর্তা।