নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালককে খুন করে নদীতে লাশ গুমের ঘটনায় ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা নৌ পুলিশ। সোমবার জেলা নৌ পুলিশের সুপার মো: আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত একটি অটোরিকশা, আইটেল মোবাইল ফোন, চালককে অজ্ঞান করার কাজে ব্যবহৃত চেতনানাশক ওষুধ, একটি অটোরিকশা বিক্রির নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- লিয়ন (৩২), মো: বোরহান (২১), মো: শাওন বেপারি (২২), মোসা: পারভীন বেগম (২২), শাহীন মোল্লা (৩০), মোহাম্মদ আলী (৫৫) ও মো: আল আমিন সর্দার (৩৮)।
এর আগে গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইলো ঘাট এলাকারসংলগ্ন খাদ্য গুদামের পূর্ব পাশের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষের (৫১) লাশ পাওয়া যায়। পরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত হওয়ার পর ভিকটিমের পরিবার গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জে অটোরিকশা চালককে খুনের পর লাশ গুম : গ্রেফতার ৭
নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই ও চালককে খুন করে নদীতে লাশ গুমের ঘটনায় ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা নৌ পুলিশ। সোমবার জেলা নৌ পুলিশের সুপার...



