স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন। কেউ কোন ধরনের সুবিধা পাবেন না এই নির্বাচনে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোন ভূমিকা থাকবে না। নির্বাচনের সময় শিক্ষকরা যখন প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসার হন তখন অনেকে তাদের পেছনে ঘুরেন। কিন্তু আমি নিশ্চিত করতে পারি, এবার কোনো লাভ হবে না।
“অপারেশন ডেভিল হান্ট” চলবে জানিয়ে তিনি আরো বলেন, দেশে শয়তান যতদিন থাকবে, ততদিন অপারেশন ডেভিল হান্টের অভিযান চলবে।
সোমবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। লাগামহীন একটি দুর্নীতির দেশ হয়ে গেছে। এটি নিয়ন্ত্রণে আনা গেলে দেশে উন্নতি অনেক বেড়ে যাবে। তাই শিক্ষার্থীসহ সবাইকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি বলেন, শিক্ষার অনেক প্রসার হয়েছে, কিন্তু শিক্ষার মান বাড়েনি। তাই শিক্ষার মান বাড়াতে চেষ্টা করতে হবে। একইসাথে সমাজের শিক্ষকদের সম্মান করতে হবে। শিক্ষকরাই কিন্তু জাতির মেরুদণ্ড- এটা শুধু বললে হবে না। এটা কাজে প্রমাণ করতে হবে।
মুন্সীগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, কিছুদিন আগে মুন্সীগঞ্জের রাস্তাঘাট উন্নয়নের জন্য ৭০০ কোটি টাকার বেশি বরাদ্দ দেয়া হয়েছে। এ কাজ কিছু দিনের মধ্যে শুরু হয়ে যাবে। মুন্সীগঞ্জে দীর্ঘদিন ধরে মেডিক্যাল কলেজ নির্মাণের দাবি রয়েছে এ অঞ্চলের মানুষের। এটার জন্য জায়গা পাওয়াটাই কঠিন। তবে আমাদের চেষ্টা রয়েছে।
আগামী নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন। কেউ কোন ধরনের সুবিধা পাবেন না এই নির্বাচনে। নির্বাচনে...



