পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতনের মাধ্যমে র্যাগিং করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ১৬তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাতজন শিক্ষার্থী- মোহাম্মদ রানা হোসেন, রুম্মান, রবিন, তৌকির, আশিক, বুরহান ও ফাহিমকে চা খাওয়ার নাম করে লস্করপুরের চেতনার মোড়ে একটি ছোট রুমে ডেকে নিয়ে যায়। সেখানে তাদের শার্টের হাতা গুটিয়ে রাখা নিয়ে নানা প্রশ্ন করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে রুম্মানকে তার শার্ট খুলতে বলা হয় কিন্তু সে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তার শার্ট খুলতে বাধ্য করা হয়।
অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে, এর আগে অন্তত তিনবার ক্যাম্পাসের বাইরে নিয়ে ভুক্তভোগীদের মানসিক নির্যাতন করা হয়েছে। ১২ জানুয়ারি সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে, তাদেরকে আটকে রেখে সন্ধ্যা থেকে রাত ৩টা পর্যন্ত নির্যাতন চালানো হয়। ওই সময় তাদের মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস কেড়ে নেয়। যে কারণে তারা কারো সাথে যোগাযোগ করতে পারেনি।
অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে দারুল আমান ট্রাস্ট মাদরাসা মাঠে তাদের নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, কেউ কেউ বমি করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘সেপ্টেম্বর মাস থেকে আমাদের ওপর এই মানসিক নির্যাতন চলে আসছে। আমরা প্রথমে সহ্য করলেও ১৫ ফেব্রুয়ারির ঘটনার পর বাধ্য হয়ে বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিই।’ আরেক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমরা বাড়ি থেকে পড়াশোনা করতে এসেছি, কিন্তু এখানে এসে আমাদের অকথ্য নির্যাতনের শিকার হতে হচ্ছে।’
অভিযোগপত্রে সিনিয়র সাতজন শিক্ষার্থীর নামে অভিযোগ করা হয়েছে। তারা হলো- শুভজিৎ, মার্শাল, ইমরান (শেরপুর), সিয়াম, রাইসুল, হেলাল ও রাফাত।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিকুর রহমান অভি বলেন, দুই পক্ষকে ডেকে আমরা তাদের সাথে কথা বলেছি এবং যারা ভুলটা করেছে তারা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে।
পাবিপ্রবিতে র্যাগিংয়ের নামে নবীন শিক্ষার্থীদের নির্যাতন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতনের মাধ্যমে র্যাগিং করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ১৬তম ব্যাচের...



