যশোর জেলা জামায়াতের নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘাদানিকের (ঘাতক দালাল নির্মূল কমিটি) প্রেতাত্মা রয়েছে। যে কারণে বৈষম্যের শিকার হয়েছেন ফ্যাসিবাদের সময় বিচারের নামে প্রহসনের শিকার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তা না হলে ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুক্তি দেয়া হলেও তাকে কেন মুক্তি দেয়া হলো না। তার মুক্তির দাবিতে জামায়াতকে কেন রাজপথে নামতে হলো।
সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় টাউনহল ময়দানে যশোর জেলা জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এ কথা বলেন। গত মঙ্গলবার যশোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশ থাকার কারণে গতকাল বুধবার সমাবেশ করে জেলা জামায়াত।
নেতারা বলেন, জামায়াতের হারানোর ভয় নেই। জামায়াত এ দেশে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের কেন্দ্রীয় নেতাদের হারিয়েছে। অসংখ্য নেতাকর্মীকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। বছরের পর বছর বাড়িঘর ছাড়া ছিল। এখন আর কোনোকিছুতে ভয় পায় না জামায়াত। অবিলম্বে এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস ও রেজাউল করীম, জেলা নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, শহর আমির অধ্যাপক শামছুজ্জামান, জেলা নেতা মাওলানা আব্দুল আজিজ, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি এইচ এম শামীম, জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও জেলা পূর্ব শাখার সভাপতি আশিকুজ্জামান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের দড়াটানা হয়ে মণিহার মোড়ে গিয়ে শেষ হয়।
যশোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশে বক্তারা
অন্তর্বর্তী সরকারে ঘাদানিকের প্রেতাত্মা রয়েছে
যশোর জেলা জামায়াতের নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ঘাদানিকের (ঘাতক দালাল নির্মূল কমিটি) প্রেতাত্মা রয়েছে। যে কারণে বৈষম্যের শিকার হয়েছেন ফ্যাসিবাদের সময় বিচারের নামে প্রহসনের...



