পাবনা সাঁথিয়ায় চুরি, ডাকাতি মারামারিসহ নয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল ( ৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন অ্যাক্সচেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে।

আশরাফুল সাঁথিয়া কলেজপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সে একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।