আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদরাসার তিন শতাধিক ছাত্রছাত্রীর অংশ নেয়। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা গ্রুপভিত্তিক প্রতিযোগিতা অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু। এ সময় অ্যাকাডেমিক সুপারভাইজার এ কে এম নুরুজ্জামান, শার্শা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্য, সহকারী শিক্ষা কর্মকর্তা হারুনার রশিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
শার্শায় কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদরাসার তিন শতাধিক...



