চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মো: কামরুল ইসলাম ফাহিম নামে ১০ বছরের একটি বালক মাত্র ৯ মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন। বাঁশখালী পৌরসভার জলদীতে অবস্থিত সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী পরিচালিত দারুল কারিম মাদরাসা থেকে ফাহিম পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। কিশোর হাফেজ কামরুল ইসলাম ফাহিম বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী আমানপাড়া গ্রামের মো: মাহমুদুল করীম ও হামিদা বেগম দম্পতির সন্তান।
দারুল কারিম মাদরাসার হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা আবদুল মজিদ জানান, ফাহিম ২০২৪ সালের এপ্রিল মাসে মাদরাসায় ভর্তি হন। মে মাসের ২০ তারিখে তিনি হিফজ সবক শুরু করেন। গত ১৭ ফেব্রুয়ারি সোমবার তার হিফজ সবক শেষ হওয়ার মধ্য দিয়ে ফাহিমের হেফজ সম্পন্ন হয়। হাফিজ কামরুল ইসলাম ফাহিম অদূর ভবিষ্যতে বড় আলেম হয়ে দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম হতে সবার দোয়া কামনা করেন তার মা-বাবা।