কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাস্তার পাশ থেকে ওবাইদুল্লাহ পাইলট (৪০) নামে এক চাউল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড-চর কামালপুর নতুন বাজার রাস্তার পশ্চিম তারাকান্দি নামক স্থানে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওবাইদুল্লাহ পাইলট বাজরা মাছিমপুর মুন্সি বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে। বাজরা বাসস্ট্যান্ড বাজারে তার চালের দোকান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল্লাহ পাইলট প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় গেলে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে এবং মোটরসাইকেলসহ লাশ রাস্তার পাশে ফেলে রাখে।
কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন পিপিএম বলেন, নিহত ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।