মাদক সেবনরত অবস্থায় গত বুধবার সন্ধ্যায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হিসাব শাখার উপ পরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীবকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার সন্ধ্যায় দিনাজপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মোট চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন হাবিপ্রবির হিসাব শাখার উপ পরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীব (৩৬)। আটক অন্যরা হলেন- দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার আব্দুল্লাহ আল ফারুক (৩৭), চারুবাবুর মোড় এলাকার আমিনুল রসুল শুভ (৪০) এবং বড় বন্দর এলাকার জাকির হোসেন (৩৬)।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান জানান, মাদকদ্রব্য গ্রহণের খবর পেয়ে আমরা বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালাই। এ সময় একটি গ্যারেজ থেকে চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন হাবিপ্রবির হিসাব শাখার উপ পরিচালক। সকালে তাকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির বলেন, এ বিষয়ে আমরা থানায় যোগাযোগ করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারীর নামে যদি ফৌজদারি মামলা হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ জন্য আমাদের ডকুমেন্টস লাগবে। তার বিরুদ্ধে কোন অভিযোগে মামলা হলো, কোন ধারায় মামলা হলো এসব বিষয়ে নিশ্চিত হলেই আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পারব।
মাদক সেবনরত অবস্থায় হাবিপ্রবির কর্মকর্তা আটক
মাদক সেবনরত অবস্থায় গত বুধবার সন্ধ্যায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হিসাব শাখার উপ পরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীবকে (৩৬) গ্রেফতার করেছে...



