পাবনা চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চাটমোহর বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচনে মো: মোখলেছুর রহমান বিদ্যুৎ সভাপতি ও শেখ মো: জিয়ারুল হক সিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আলহাজ মো: মোজাম্মেল হোসেন, কোষাধ্যক্ষ মো: জাহিদুর রহমান সাগর, সহসাধারণ সম্পাদক মো: এনামুল হক, বাণিজ্যিক সম্পাদক মো: নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: মামুনুর রশিদ নান্টু, প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম। এ ছাড়া দফতর সম্পাদক নুর মোহাম্মদ রান্টু ও সমাজকল্যাণ সম্পাদক মো: রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন- মো: আব্দুল বাতেন ও মো: বকুল হোসেন।
চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনার মো: রকিবুর রহমান টুকুন গণনা শেষে শনিবার রাত ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচন
সভাপতি মোখলেছুর সম্পাদক জিয়ারুল
পাবনা চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার চাটমোহর বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম শেষ...



