সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও রাসূল সা: এবং ধর্ম অবমাননাকারী রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ও সোহেল হাসান গালিব এবং স্বামীকে আটক রেখে রোজাদার স্ত্রীকে উপর্যুপরী ধর্ষণকারী সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল বিকেলে হাটহাজারী ডাক বাংলো চত্বরে হাটহাজারী উপজেলা হেফাজত আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন হেফাজতের সহসভাপতি মাওলানা আশরাফ হোসাইন।
হাটহাজারী উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস নদভী।
র্যাব সদস্য আলেপের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী র্যাবের সদস্য হয়ে সেই ক্ষমতার অপব্যবহার করে একজন ধর্মপ্রাণ নাগরিককে আটক করে তার স্ত্রীকে দফায় দফায় ধর্ষণ করেছে। এ ধরনের অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া চলবে না। এদের বিচার কাঠগড়ায় দাঁড় করিয়ে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় দেশের আপামর মুসলিম তৌহিদি জনতা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। এতে আরো বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা নিজাম সাইয়িদ, নূর মুহাম্মদ, মাওলানা নজরুল ইসলাম ওমানী, মাওলানা মুফতি বশিরুল করিম, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা আসাদ উল্লাহ, আবু তাহের রাজিব, রাশেদুল ইসলাম, ছাত্রনেতা আবরার কাউসার প্রমুখ নেতৃবৃন্দ।
রাখাল রাহাকে গ্রেফতারের দাবিতে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ
সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও রাসূল সা: এবং ধর্ম অবমাননাকারী রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ও সোহেল হাসান গালিব এবং স্বামীকে আটক রেখে রোজাদার স্ত্রীকে...



