সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় গতকাল মঙ্গলবার রহিম আফরোজ ব্যাটারি কারখানার দুই শ্রমিক বিস্ফোরণে নিহত হয়েছেন। নিহতরা হলেন, ভোলা সদরের মরহুম আব্দুল আজিজ হাওলাদারের ছেলে হয়েজ উদ্দিন (৪২) ও নরসিংদীর রায়পুরা উপজেলার আজগর আলীর ছেলে ওয়ালি উল্লাহ (৫১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাড়ি থেকে ব্যাটারি নামানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে ঘটনাস্থলে মারা যান হয়েজ উদ্দিন। অপর দিকে অলিউল্লাহকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার এসআই ওয়াজেদ আলী দুপুরে দুই শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
সাভারে ব্যাটারি বিস্ফোরণে ২ শ্রমিক নিহত
সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় গতকাল মঙ্গলবার রহিম আফরোজ ব্যাটারি কারখানার দুই শ্রমিক বিস্ফোরণে নিহত হয়েছেন। নিহতরা হলেন, ভোলা সদরের মরহুম আব্দুল আজিজ হাওলাদারের ছেলে...



