চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের শতাধিক ছাত্রদের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অর্থসহ পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে এ কুরআন বিতরণের এ কার্যক্রম পরিচালনা করা হয়।
চন্দনাইশ শহর শাখার সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের মাদরাসা কার্যক্রম সম্পাদক আলা উদ্দিন আবির, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মো: আরমান, আলোচক ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কুতুব উদ্দিন, চন্দনাইশ পৌর আমির কাজী কুতুব উদ্দিন, ছাত্রশিবির দোহাজারী থানা শাখার সভাপতি আজম খান প্রমুখ।