আশুলিয়ায় পূর্বশত্রুতার জের ধরে মোমেনুল ইসলাম মকমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে একই দিন রাত ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে তাকে।
নিহত মোমেনুল সপরিবারে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়ালপাড়া এলাকায় বসবাস করেন। সেখানে তিনি একটি গ্যাস সিলিন্ডার দোকান চালান।
আটককৃতরা হলো- আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার মোহাম্মদ নাজমুল, আশিকুল ইসলাম আসিফ, দক্ষিণ গাজীরচট এলাকার মো: আলিফ ও রমজান, কুমিল্লার মুরাদনগর থানার ধামগর পূর্বপাড়া এলাকার ইব্রাহিম ও এক কিশোর।
আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৬
আশুলিয়ায় পূর্বশত্রুতার জের ধরে মোমেনুল ইসলাম মকমিন (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত আড়াইটার...



