জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ কথা বলেন। গতকাল বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনার কক্ষে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে শাখা ছাত্রদল আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা আবরার ফাহাদকে হৃদয়ে ধারণ করি। কিন্তু তাকে নিয়েও নানাভাবে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে একটি সংগঠন। তারা ছাত্রদলের মানবিক, ধৈর্য ও সহনশীল ছাত্র রাজনীতিতে বিশ্বাস করতে পারে না। এ কারণে তারা ষড়যন্ত্রকারীরূপে আবির্ভূত হয়েছে। ৫ আগস্টের পর ক্যাম্পাসগুলোতে শো-ডাউন ও আধিপত্যবাদের রাজনীতির কবর রচনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের এসব ভালো কাজের জন্য তারা গুপ্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, আপনারা লক্ষ করবেন, তাদের ক্যাম্পাস কমিটিগুলো হয় দুই-তিন-পাঁচ সদস্য বিশিষ্ট। তাদের প্রতি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনাদের মাত্র ১৫ জন নেতাকর্মী? তিতুমীর কলেজে আপনাদের দুইজন নেতাকর্মী? কিন্তু তারা এর কোনো উত্তর দিতে পারে না। আমাদের অভিজ্ঞতা বলে, ছাত্রদলের মতো নৈতিক সৎ সাহস নেই যে, তারা তাদের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলবে। সে কারণে তারা এখনো গুপ্ত সংগঠন হিসেবে বিরাজমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি শামীমা সুলতানা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দীর্ঘ ১৫ বছর ধরে নেতিবাচক রাজনীতি চর্চা করেছে। এর ফলে দেশের মানুষের মধ্যে রাজনীতির প্রতি বিতৃষ্ণা ও ভীতি সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ ও ছাত্র-জনতা দিশেহারা- তারা বুঝতে পারছে না, কোন পথে যাবে। কিন্তু শহীদ জিয়াউর রহমান শিখিয়েছেন, কীভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যায়।