ফেনীতে শান্তি-সম্প্রীতি স্থাপনে সাাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে শহরের বেস্ট ইন চাইনীজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সুজন- সুশাসনের জন্য নাগরিকের জেলা সাধারন সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শনী তুলে ধরেন জেন্ডার অ্যান্ড ইয়ুথ এম্পাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবন্য।

এছাড়া দি হাঙ্গার প্রজেক্টের কুমিল্লা অঞ্চলের কো-অর্ডিনেটর সৈয়দ নাছির উদ্দিনের পরিচালনায় আলোচনায় অংশ নেন ডেইলি স্টার প্রতিনিধি আবু তাহের, সংগ্রাম প্রতিনিধি একেএম আবদুর রহীম, মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, বণিকবার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, দেশ রুপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, এখন টিভি প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, পিস ফ্যাসিলিলেটর গ্রুপ (পিএফজি) পরশুরাম উপজেলা কো-অর্ডিনেটর এম এ হাসান, ফুলগাজী উপজেলা কো-অর্ডিনেটর কবির আহম্মদ নাছির, আমজাদ হোসাইন, দাগনভূঞা উপজেলা কো-অর্ডিনেটর কাজী ইফতেখারুল ইসলাম, আমজাদুর রহমান রুবেল।

সভায় এমআইপিএস প্রকল্প সম্পর্কে তুলে ধরেন এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ এবং কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন এএসএম আতিকুর রহমান।

বক্তারা নতুন বাংলাদেশে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় সাাংবাদিকদের ভূমিকার কথা তুলে ধরেন। একইসাথে সমাজে শান্তি-সম্প্রীতি নষ্ট হয় এমন কার্যক্রম রোধে দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা করেন।