রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই মাদক ব্যবসায়ীর নাম, ফরহাদ হোসেন মোল্যা (৪২)। তার পিতার নাম, আবু বক্কর সিদ্দিক। বাড়ী উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামে।
বালিয়াকান্দি থানার এস,আই দিপন কুমার মন্ডল জানান, এস,আই তিলাম হোসেন, এ,এস,আই মনিরুজ্জামান, এ,এস,আই আজিজুর রহমান ও ফোর্সসহ জামালপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরহাদ হোসেন মোল্যার নিকট থেকে ১৭ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে এ,এস,আই মনিরুজ্জামান বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।